স্কুলের পাশে মিলল ছাত্রের গলাকাটা লাশ

১৯ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ AM

© টিডিসি ফটো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মারুফ হোসেন রিয়াদ নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌর এলাকার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মারুফ হোসেন রিয়াদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে মকিমাবাদ গাইন বাড়ির তরকারি বিক্রেতা ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অভ্যন্তরে একটি পরিত্যক্ত ভবন ও বিদ্যালয়ের মূল গেটের সামনে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই ছাত্রকে পরিত্যক্ত ভবনে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ চা দোকানের সামনে ফেলে রেখে গেছে।”

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন,স্কুলের পাশের একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন ও কীভাবে এ ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানান ওসি।

মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকার শরীরে ২০ এর অধিক আঘাতের চিহ্ন, কর্মচারীর এ কে…
  • ০৫ মার্চ ২০২৬