বাসচাপায় স্কুলছাত্র নিহত

১৮ জানুয়ারি ২০২০, ০৩:৫৪ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ে বাসচাপায় ইমরান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ পার হচ্ছিলো ইমরান। এ সময় নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কিশোরর ইমরানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬