চা বাগানে স্কুলছাত্রের লাশ উদ্ধার

১৪ জানুয়ারি ২০২০, ০২:৩২ PM

© টিডিসি ফটো

মৌলভীবাজারে একটি চা বাগানের ভেতর একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম মিয়া রকি (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। সে শ্রীমঙ্গলের জালালিয়া সড়কের দুলাল মিয়ার ছেলে। নিহতের বাবা পেশায় মাংস ব্যবসায়ী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লাউয়াছড়া সড়কের ফিনলে কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের ভেতর থেকে তার উদ্ধার করা হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড পুলিশ ও নিহতের পরিবার সেব্যাপারে কিছু বলতে পারছেন না।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সোহেল রানা জানায়, সোমবার রাতে জেমস ফিনলে টি কোম্পানির বধ্য ভূমি-৭১ এর পাশে ভুরভুরিয়া চা বাগানের ভেতরে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে কে বা কারা রকিকে হত্যা করে। আজ সকালে চা শ্রমিকরা চা বাগানের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের চিহ্নিত করা হলেই গ্রেফতারে অভিযান চালানো হবে। কী কারণে এই হত্যাকাণ্ড সেব্যাপারে নিহতের পরিবারও কিছু বলতে পারছে না। তবে আমাদের ধারণা, কোনও পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’

 

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close