প্রকল্প কর্মকর্তার বাসা থেকে মিলল ১ কোটি ৮৫ লাখ টাকা

০৯ জানুয়ারি ২০২০, ১০:০৪ PM

© সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তার নাম তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করে।

জানা গেছে দুদকের হটলাইন ১০৬-এ এক ব্যক্তি জানান, তাজুল ইসলাম তার বাসা এবং অফিসে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রেখেছেন। অভিযোগ পেয়ে তাজুল ইসলামের বাসা ও অফিসে অভিযান চালায় দুদকের দলটি। অফিসে কিছু না পেলেও তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক জানিয়েছে, পিআইও তাজুল ইসলাম ওই টাকার সঠিক কোনো উৎস জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে নেওয়া ঘুষের টাকা তাঁর বাসায় রাখা হয়েছিল। দুদক জানিয়েছে, অভিযান চলমান রয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: দুদক
গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close