সমালোনার ঝড় তোলা টুপির রহস্য জানালেন রিগ্যান

০৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৮ PM

© ফাইল ফটো

হলি আর্টিজানে হামলা মামলার রায়ের দিন আদালতে এক আসামির আইএস (ইসলামিক স্টেটস) টুপি পড়া নিয়ে তোলপাড় চলছে। পুলিশ পাহারায় একজন দণ্ডিত আসামি কীভাবে আইএসের লোগো সম্বলিত টুপি পেয়েছে এবং সেটি প্রদর্শন করেছে সেটি নিয়ে প্রশ্ন ওঠেছে। মন্ত্রী থেকে শুরু করে আইনশৃংখলা বাহিনী কেউ এর সদুত্তর দিতে পারেননি।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) পুরে আদালতে হাজিরের পর অভিযুক্ত হলি আর্টিজান মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান এ বিষয়ে মুখ খুলেছেন।

কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের মামলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। এ মামলার আসামি ১০ জন। এর মধ্যে একজন হচ্ছেন রিগ্যান। তাকে আজ আদালতে হাজির করা হয়।

আইএসের টুপির বিষয়ে রিগ্যানের কাছে জানতে চান আদালত। এ সময় রিগ্যান জানায়, ‘ভিড়ের মধ্যে অপরিচিত একজন তাকে টুপিটি দিয়েছেন।’

বিচারক জিজ্ঞেস করেন, আইএসের মনোগ্রাম সম্বলিত টুপি কই পেলেন? তখন রিগ্যান বলেন, ভিড়ের মধ্যে একজন টুপিটি দিয়েছে। বিচারক জানতে চান, কে দিয়েছে? রিগ্যান বলে, আমি চিনি না। তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? কালেমা শাহাদাত লেখা ছিল, ভালো লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলে, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে পড়ছে বলেন রিগ্যান।

প্রসঙ্গত, রিগ্যানসহ এই মামলার ৯ জন আসামি কারাগারে আছেন। আরেক আসামি পলাতক আছে। আদালত পলাতক আসামি আজাদুল কবিরাজকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। আগামি ১৯ ডিসেম্বর মামলাটি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close