ক্রিকেট খেলতে বারণ করায় ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা

০১ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM

© ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ইব্রাহীম (১৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত কর্মচারীর নাম আমির হোসেন (৫০)। তার বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। ঘটনার পর অচেতন অবস্থায় আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. আলী জানান, ‘আমির হোসেন থাকতেন খিলক্ষেতে টেম্পুস্ট্যান্ড এলাকায়। ৪ সন্তানের জনক তিনি।’

হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ‘হাসপাতালের বহির্বিভাগের ক্যানসার বিভাগে ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন আমির। সকালে ক্যানসার বিভাগের সামনে কয়েকজন কিশোর মিলে ক্রিকেট খেলছিল। তখন আমির তাদেরকে ক্রিকেট খেলতে না করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

কিছুক্ষণ পরে আমির বহির্বিভাগের গেটের সামনে গেলে সেখানে ইব্রাহীম নামের ওই কিশোর ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা  ইব্রাহিমকে ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঢামের কর্মচারী আমির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close