ছাত্রলীগ সম্পাদকের দুই দেহরক্ষী বন্দুকযুদ্ধে নিহত

৩০ নভেম্বর ২০১৯, ০৮:৪৩ AM
মামুনুল ইসলাম দ্বীপ ও সাইফুল ইসলাম।

মামুনুল ইসলাম দ্বীপ ও সাইফুল ইসলাম। © সংগৃহীত

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩৮) নামের দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসাবে পরিচিত। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কামালনগরের বাইপাস সড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দ্বীপ সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে ও সাইফুল ইসলাম কালিগঞ্জের ইজরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে গুলি করে দুই এজেন্টের কাছ থেকে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বীপ ও সাইফুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়। বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে শুক্রবার গভীর রাতে তাদেরকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা শহরের কাছে কামালনগরের বাইপাস সড়কের ধারে অন্য সহযোগীদের আটক করতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দ্বীপ ও সাইফুল।

ঘটনাস্থল থেকে দুটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ পরিদর্শক।

১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬