বন্ধ দোকানে মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

২৫ নভেম্বর ২০১৯, ০১:৩৬ PM

© সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। মোমিনুল পৌর এলাকার শ্রীকৃষ্টপুর ঘোনপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

মোমিনুল ইসলাম (২৪) নামে ওই নেতা পৌর ছাত্রলীগের ছয় নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম।

জানা গেছে, উপজেলার শ্রীকৃষ্টপুর ঘোনপাড়া গ্রামে মোমিনুলদের মুদি দোকান রয়েছে। রোববার রাতে ওই দোকানের ওপর তলায় ঘুমিয়ে পড়ে সে। আজ সকালে পরিবারের লোকজন মোমিনুলকে ঘুম থেকে ডেকে তুলতে দোকানে যায়।

এ সময় তারা মোমিনুলের কোনো সাড়াশব্দ না পেয়ে দোকানের তালা ভেঙে ওপরতলায় তাকে অচেতন অবস্থায় দেখে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মামুনুর রশিদ বলেন, ‘ভাই স্ট্রোক করে মারা গেছে।’

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, ‘মোমিনুলকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষাক্ত কিছু খেয়েছিল কি না বোঝা যায়নি। তাই সে কি কারণে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।’

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close