জামালপুরে স্ত্রীকে গণধর্ষণের পর স্বামীকে হত্যা!

১৯ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ AM

জামালপুরে এক গৃহবধূকে গণধর্ষণ ও তার স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করলেও, ধর্ষণের মামলা নেয়নি বলে জানিয়েছেন ওই গৃহবধূ। তিনি অভিযোগ করেন, তাকে গণধর্ষ ণের পর তার স্বামীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী ছানোয়ার, শাওন ও রফিজ উদ্দিন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে ছানোয়ারের বাড়ির পেছনে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এবং গাছের সাথে বেঁধে মারধর করে। এরপর ওই গৃহবধূকে ছানোয়ারের বাড়িতে আটকে রেখে তার স্বামীকে (খলিলুর রহমান) ডেকে এনে মারধর করে হত্যার পর তার লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। পরদিন সকালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং একটি অপমৃত্যু মামলা করে। তবে হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিষয়ে পুলিশ কোন মামলা নেয়নি বলে অভিযোগ করেন নির্যাতিতা ওই গৃহবধূ।

ওই গৃহবধূ বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। তবে ওই গৃহবধূকে গণধর্ষণের বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: ধর্ষণ
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬