বন্ধুকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৩ AM

© সংগৃহীত

ঝিনাইদহে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে কয়েকজন যুবক। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের কালিকাপুর মোড়ে সাইদুর জামান সিফাত  (১৬) নামে ওই ছাত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছে মাহি নামে তার এক সহপাঠী ।

নিহত সিফাত শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে কালিকাপুর পশ্চিমপাড়ার মনোয়ার মিয়ার ছেলে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বলেন, ‘শুক্রবার রাতে ব্যাডমিন্টন থেলা নিয়ে সিফাতের বন্ধু মো. মাহির সঙ্গে এলাকার দুই যুবকের মারামারি হয়। বিষয়টি মীমাংসা হয়ে যায়। শনিবার সকালে মাহি ও সিফাত কালিকাপুর মোড়ে বসে মোবাইলে গেম খেলছিল।’

তিনি জানান, ‘এ সময় ওই দুই যুবকসহ চার-পাঁচজন মাহিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত শুরু করে। সিফাত তাদের বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সিফাত ও মাহিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সিফাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।’

এ ঘটনায় জড়িতদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close