ইয়াবাসহ ছাত্রলীগ সম্পাদক আটক

১৬ নভেম্বর ২০১৯, ১০:১১ AM

পটুয়াখালীর গলা‌চিপায় ১৫ পিচ ইয়াবাসহ তানভীর আহমেদ সোহাগকে আটক করেছে পুলিশ। সোহাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ গলাচিপার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি কলেজপাড়ার বাসিন্দা মৃত্যু মো. সোহরাব হোসেনের ছেলে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগকে আটক করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬