রাজধানীতে শ্যুটারগানসহ ছাত্রলীগ নেতা আটক

০১ নভেম্বর ২০১৯, ০৮:৫৫ AM

সাভারে অভিযান চালিয়ে প্লাবন খান মজলিশ নামে ছাত্রলীগের এক নেতাকে শ্যুটারগান ও ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৪। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে এবং সে একজন মাদক কারবারি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া নিজবাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। আটক প্লাবন খান মজলিশ (২৫) সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব সূত্র জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪-এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে রাজধানীর মিরপুরের র‍্যাব-৪-এর একটি দল সাভার দক্ষিণপাড়া এলাকায় ওই ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি শ্যুটারগান ও ৫০০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।

হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬
তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন কর…
  • ২২ এপ্রিল ২০২৬
দরজা খুলে দাদি দেখলেন, ফ্যানের সঙ্গে ঝুলছে নাতির লাশ
  • ২২ এপ্রিল ২০২৬
সরকারি ছুটি বাড়ল একদিন, পরিপত্র জারি
  • ২২ এপ্রিল ২০২৬