শিশুর সামনে মাকে ধর্ষণ, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৮ অক্টোবর ২০১৯, ১০:৫৯ AM

© ফাইল ফটো

ভোলার মনপুরায় গৃহবধূকে তার শিশু সন্তানের সামনে গণধর্ষণের ঘটনায় জড়িত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মনপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচারে বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুরে স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুর বাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরন (২৬) জোরপূর্বক বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে যান।

সেখানে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে তারা। তিনি আরও জানান, পরে বোটের মালিক নজরুল আরেকটি স্পিড বোট নিয়ে চর পিয়াল গিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। এ

মনকি ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন। পরে সন্ধ্যায় চর পিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়।

একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬