লেখাপড়ার খরচ নিয়ে মনোমালিন্য, ছেলের হাতে বাবা খুন

২২ অক্টোবর ২০১৯, ০২:০১ PM

© ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে ছেলের রডের আঘাতে স্কুলশিক্ষক বাবা আবদুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫) খুন হয়েছেন। জানা গেছে, বাবা তাকে চাহিদামতো লেখাপড়ার খরচ দিত না। এ নিয়ে প্রায়ই তার বাবার সঙ্গে মনোমালিন্য হতো। এ ঘটনায় জেরে ছেলের হাতে খুন হন শিক্ষক বাবা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত দেড়টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় বাবুল মাস্টারকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার খুনের পর সে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পরে এ ঘটনায় ছেলে ইমরান ফকিরকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

নিহত বাবুল মাস্টার একই গ্রামের সিরাজ ফকিরের ছেলে। তিনি পাশের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, রাত দেড়টায় বাবা-ছেলের মধ্য লেখাপড়ার খরচের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে তার বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান ইমরান।

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬