পুলিশের ঘিরে রাখা সেই ব্যাগে মিলল লাশ

২১ অক্টোবর ২০১৯, ১১:১১ AM

© সংগৃহীত

ময়মনসিংহ শহরের বাস টার্মিনাল এলাকায় বোমা সন্দেহে কড়া নিরাপত্তায় রাতভর একটি ব্যাগ পাহারা দেয় পুলিশ। আজ সোমবার সকালে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে পেয়েছে মানুষের হাত-পা কাটা মৃতদেহ।

গতকাল রোববার বেলা ১১টার দিকে লাল রঙের ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্ধ্যার দিকে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানিয়েছেন, লাশটি এক যুবকের।

পুলিশ জানায়, পাটগুদাম বাস টার্মিনাল এলাকার এক ব্যবসায়ী ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন। দিনভর তা কেউ নিতে না আসায় সন্ধ্যায় পুলিশকে জানানো হয়। পুলিশ সেখানে গিয়ে ব্যাগের ভেতর ভারী কিছু আছে বলে সন্দেহ করে।

পরে বোমা সন্দেহে ব্যাগটি ঘিরে রাখে পুলিশ। আজ সকালে ব্যাগটি খুলে দেখেন, চার স্তরে পলিথিন মোড়ানো কিছু রয়েছে তাতে। পলিথিন সরিয়ে হাত-পা কাটা একটি মৃতদেহ পাওয়া যায়, যা পুরুষের।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘এটি খুব ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close