যুব মহিলা লীগ নেত্রীকে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা!

১৪ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ PM
শরিফুর রহমান পারভেজ

শরিফুর রহমান পারভেজ © সংগৃহীত

এবার বিয়ের প্রলোভন দিয়ে যুব মহিলা লীগের এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের ওই নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ওই ছাত্রলীগ নেতার নাম শরিফুর রহমান পারভেজ (৪৫)।

আজ সোমবার রাত ৮ টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মীর্জা শফি তাকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গ্রেপ্তারকৃত শরিফুর রহমান পারভেজ যুব মহিলা লীগ নেত্রীর দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ৮ অক্টোবর দুপুরে যুব মহিলা লীগ নেত্রী নিজেই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিজ বাসায় জায়গা দিয়ে সহযোগিতা করায় মামলায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার নুরু সেক্রেটারির ছেলে জাহাঙ্গীর আলম জানা ওরফে ডিস জানাকে ২ নম্বর আসামি করা হয়। ৮ অক্টোবর রাতেই নিজ বাসা থেকে ২ নম্বর আসামি জাহাঙ্গীর আলম জানা ওরফে ডিস জানাকে গ্রেপ্তার করে পুলিশ।

একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬