সাভারে তিন কিশোরী ধর্ষণের শিকার

১২ অক্টোবর ২০১৯, ০৪:২৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

সাভারে তিন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলার পর তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মানিকগঞ্জ থেকে (১৭) এক কিশোরী সাভারের আমিনবাজারের হিজলা গ্রামে ওয়াসিম নামে (২৯) এক যুবকের বাড়িতে পোশাক কারখানায় চাকরির জন্য আসেন।

পরে পাশের একটি বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ওয়াসিম। এ ঘটনায় রাতে ওয়াসিমকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করে কিশোরী। রাতেই হিজলা গ্রামে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, সাভারের পার্বতীনগর এলাকায় ফুফার বাসায় বেড়াতে এসে (১৭) ধর্ষণের শিকার হয়েছে আরেক কিশোরী। এ ঘটনায় ফুফা জসিমকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করে কিশোরী। শুক্রবার রাতে ধর্ষক জসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে, সাভারের ভাগলপুরে বিয়ের প্রভোলন দেখিয়ে আরেক পোশাক শ্রমিককে (১৬) ধর্ষণের ঘটনায় মনিরুল ইসলাম আলিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরী জানায়, বিয়ের প্রভোলন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে আলিফ। শুক্রবার রাতে আলিফকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করা হয়। শনিবার সকালে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, তিন ধর্ষককে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার তিন কিশোরীকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬