চট্টগ্রামে স্কুলের বারান্দায় মিলল যুবকের লাশ

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ PM

© সংগৃহীত

চট্টগ্রামের একটি স্কুলের বারান্দা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. আবু সুফিয়ান (৩৫)। রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করে ফেলে রাখা হয় বলে স্থানীয়দের ধারণা। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দায় আবু সুফিয়ানের লাশ দেখতে পায় শিক্ষার্থীরা। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আবু সুফিয়ান উপজেলার কলাউজান সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

আবু সুফিয়ানের ছোট ভাই আবু তালেব জানান, শনিবার দুপুর পর্যন্ত বাড়িতে ছিলেন আবু সুফিয়ান। ওইদিন রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন তারা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close