এবার কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নিয়েছে র‌্যাব

২০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৮ PM

© সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। বর্তমানে তারা মাঠের পাশে অবস্থান নিয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে তারা অবস্থান নেন।

এ বিষয়ে র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক জানান, আমরা অভিযান শুরু করবো। বর্তমানে কলবাগান ক্রীড়াচক্রের মাঠের পাশে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর নেতৃত্বে র‌্যাব ক্লাবটিতে অভিযানের প্রস্তুতি নিয়েছে।

সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
close