বাঁশের মাথা দিয়ে স্কুলছাত্রের চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১২ PM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © সংগৃহীত

নড়াইলে বাঁশের মাথা দিয়ে মেরে এক স্কুলছাত্রের চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম সিমান বিশ্বাস(১০)। রোববার রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতিবেশীর নাম প্রভাত সরকার।

নির্যাতিত ৪র্থ শ্রেণি ছাত্র সিমান কোড়গ্রামের টুটুল বিশ্বাসের ছেলে। অভিযুক্ত প্রভাত সরকার সাতঘরিয়া গ্রামের পরিমলের ছেলে। তিনি নড়াইলের দোভোগ বাজারে স্বর্ণের ব্যবসা করেন। এ ঘটনার পর প্রভাত পলাতক রয়েছেন।

সিমানের পরিবারের অভিযোগ, সিয়ামের বাড়ির সামনের রাস্তায় জ্বালানি পাটকড়ি শুকাতে দেয়া ছিল। রোববার সন্ধ্যা ৭টার দিকে পাটকড়ি তুলছিল সে। এ সময় প্রতিবেশী একই গ্রামের প্রভাত সরকার এসে রাস্তা ময়লা করছিস বলে বাঁশ দিয়ে বেধড়ক মারপিট শুরু করে।

একপর্যায়ে চোখের ভেতর বাঁশের মাথা দিয়ে চাপ মারলে চোখ উপড়ে যায় শিশুটির। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওযায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে এ ঘটনায় এলাকাবাসী ও তার পরিবার দোষীর সুষ্ঠু বিচার দাবি করেছেন। বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন জানান, ঘটনা আমি শুনেছি, মামলার প্রস্তুতি চলছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬