নকল ঠেকাতে বক্সে ঢেকে দেয়া হলো শিক্ষার্থীদের মাথা

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫ AM

পাশে বসা সহপাঠীর উত্তরপত্র দেখে লেখা ও নকল ঠেকাতে শক্ত কাগজের বক্স দিয়ে পরীক্ষার্থীদের মাথা ঢেকে দিয়েছেন এক মেক্সিকান শিক্ষক। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে মেক্সিকোর ল্যাক্সকালা প্রদেশের কলেজ অব ব্যাচেলরস-এ। এমন কাণ্ড ঘটিয়েছেন সেখানকার শিক্ষক লুইস হুয়ারেজ টেক্সিস। এতে তার বিরুদ্ধে আনা হয়েছে ছাত্রদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। পরীক্ষার হলে ছাত্রদের মাথা বক্স দিয়ে ঢেকে দেয়ার ছবি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি শেয়ার করে তাকে বরখাস্তের আবেদন জানিয়েছেন দেশটির শিক্ষা দপ্তরের কাছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পরীক্ষার হলে শক্ত কাগজের বক্স দিয়ে মাথা ঢেকে দেয়া হয়েছে পরীক্ষার্থীদের। লেখার জন্য চোখ বরাবর রাখা হয়েছে ছিদ্র। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, দেশটির মূলধারার গণমাধ্যমও বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করেছে। তবে, অভিভাবকরা ক্ষুব্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই ওই শিক্ষকের প্রশংসা করেছেন। তাদের মতে পরীক্ষার হলে অসদুপায় বন্ধে তার পদক্ষেপ ‘যথেষ্ট কার্যকর’।

স্থানীয় সংবাদকর্মীরা এ বিষয়ে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনিও নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close