ট্রেনের টয়লেটে নবজাতকের মরদেহ

০১ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ PM

© ফাইল ফটো

রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার সকালে খানখানাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ফরিদপুরগামী ওই ট্রেনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) এসআই মনিরুজ্জামান জানান, সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেনের বাথরুম থেকে ৫/৬ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সেই মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো প্রসূতি ডাক্তার দেখানোর জন্য ফরিদপুর যাচ্ছিলেন। হঠাৎ ট্রেনের মধ্যে ব্যথা ওঠায় বাথরুমে গেলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

ট্যাগ: লাশ
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close