বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নারীদের ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণপিটুনি

০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ PM
ভিডিও ধারণের অভিযোগে গণপিটুনি

ভিডিও ধারণের অভিযোগে গণপিটুনি © টিডিসি ছবি

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ হোসেন মিঠু নামে এক যুবককে আটক করে মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটকের পর তাঁর মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর পৌরসভার উপজেলা পরিষদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। ধারণ করা এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

শনিবার রাতে একটি বাসার বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে আটক করেন বলে জানা গেছে। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে একাধিক নারীর আপত্তিকর ভিডিও দেখতে পান বলে দাবি করেন স্থানীয়রা। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করেন তাঁরা।

পরে খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিঠুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর তাঁর ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ১২ শতাধিক বাঁশ-গাছসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950