পুরুষ নির্যাতন বন্ধে আইন চান হিরো আলম

২৫ আগস্ট ২০১৯, ১২:০৫ PM

© ফাইল ফটো

পুরুষ নির্যাতন বন্ধে কঠোর শক্ত আইন করা দাবি জানিয়েছেন আলোচিত অভিনেতা হিরো আলম।পুরুষ নির্যাতনবিরোধী একটি মানববন্ধনে অংশ নিয়ে তিনি দাবি জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘পুরুষ নির্যাতনের একটি শক্ত আইন চাই। ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষদের নানাভাবে নির্যাতন করছে নারীরা।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মেন’স রাইট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসন সব সময় নারীদের পক্ষ নেয়, আমরা কি প্রকৃত দোষী কি দোষী না তা দেখে না। নারীরা ডিভোর্স হয়ে যাবার পর আমাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করে। নারীরা অনেক জায়গায় আমাদের ব্ল্যাকমেইল করছে। আমরা নারী নির্যাতন আইনের সংশোধন চাই, এজন্যই এই মানববন্ধনে অংশ নিয়েছি।’

সংগঠনটির মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ বলেন, ‘বাংলাদেশ মেন’স রাইটস'র দ্বিতী প্রধান দাবি হলো- নারী নির্যাতন আইনের সংশোধন করা। কারণ, এই আইনের কারণে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয় পুরুষদের।’

উল্লেখ্য, গত মার্চে স্ত্রীকে পেটানোর অভিযোগে জেল খাটেন হিরো আলম।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close