অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

২২ আগস্ট ২০১৯, ০২:৪৪ PM
প্রতীকী

প্রতীকী

নেত্রকোনার কেন্দুয়া থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে নিখোঁজের ২৫ দিন পর গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার স্কুলছাত্রী তৃপ্তি উপজেলার আশুজিয়া ইউনিয়নের পাড়া দূর্গাপুর গ্রামের শিরিশ সূত্রধরের মেয়ে। সে উপজেলার আশুজিয়া জে এন সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে।

পরে তথ্য প্রযুক্তির সাহায্যে টঙ্গী এলাকার একটি বস্তিতে মেয়েটির অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চালচ্ছে বলেও জানান তিনি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close