মেয়ের ধর্ষণের বিচার দাবিতে মা-বাবার সংবাদ সম্মেলন

২১ আগস্ট ২০১৯, ০৮:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাদারীপুর শহরের শকুনী এলাকায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে মাদারীপুর শহরের সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে শিশুটির মা-বাবা আসামির গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি।

মামলা সূত্রে জানা গেছে, শহরের শকুনী এলাকায় অভিযুক্ত শাহাদাত হোসেন পলাশ বেড়াতে আসে এক আত্মীয়ের বাড়িতে। বাসায় কেউ না থাকায় সেই বাসারই চার বছরের এক শিশুকে চিপস খাওয়ানোর প্রলোভন দিয়ে ছাদে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। আত্মীয়তার সুবাদে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে মাদারীপুর সদর থানায় এ ঘটনায় মামলা হলেও আসামি গ্রেফতার হয়নি।

নির্যাতিতা শিশুটির মা বলেন, আমার মেয়েকে ১৫ জুলাই দুপুরে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেছে। যে ধর্ষণ করেছে সে আমার মামাতো ভাই। সে এখন পর্যন্ত চারটি বিয়ে করেছে। এরপর আত্মীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়ার জন্য সময়ক্ষেপণ করে। আমি বিচার না পেয়ে থানায় মামলা করেছি। কিন্তু আসামি গ্রেফতার হয়নি।

শিশুর পিতা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে কিন্তু পুলিশ আসামি ধরতে পারছে না। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই কবির হোসেন বলেন, আসামি পলাশ বর্তমানে পলাতক রয়েছে, তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিল্পাঞ্চলে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬