বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ PM
অভিযুক্ত আরিফিন চৌধুরী

অভিযুক্ত আরিফিন চৌধুরী © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও নির্যাতনের অভিযোগে আরিফিন চৌধুরী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) ভুক্তভোগী ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোটালীপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ; তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বিবরণে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে আরিফিন চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তিনি শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান এবং নিজের বাড়িতে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে আরিফিন তার নিজ বাড়ির রান্নাঘরে শিক্ষার্থীকে ডেকে নিয়ে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়। পরে শিক্ষার্থী বিয়ের কথা বললে আরিফিন বিভিন্ন অজুহাতে তাকে এড়িয়ে চলতে থাকেন এবং শেষ পর্যন্ত বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। কারণ জানতে চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্তের বাবা ও কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘জায়গাজমি নিয়ে পূর্বশত্রুতা এবং বাজারের জমি বরাদ্দসহ কোনো মহল রাজনৈতিক বা নির্বাচনী ফায়দা নিতে আমাকে ও আমার ছেলেকে সমাজে হেয়প্রতিপন্ন করতে এই মেয়েটিকে দিয়ে মামলা করিয়েছে। অভিযোগের কোনো সত্যতা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রমাণ সাপেক্ষে তার বিচার হোক। তবে এই মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক নেই। সে মাঝেমধ্যে বিভিন্ন ছেলের নামে বদনাম তুলে সুযোগ-সুবিধা নেয়। ঘটনাটি তদন্ত করে সুষ্ঠু সমাধান হওয়া উচিত।’

কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার কপি আদালতে পাঠানো হয়েছে।

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950