জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে জবাই

১৭ আগস্ট ২০১৯, ০৩:২২ PM

© সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জের ধরে দুই বছরের এক শিশুকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১৭ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হাওর উপজেলার কলমা ইউনিয়নের ঢালারকান্দি গ্রামে। নিহত শিশুর নাম ওয়াসিম। ঘটনার পর হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ওয়াসিম একই গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক, বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আব্দুর রাজ্জাকসহ তার ছেলেরা ঘরে একা পেয়ে দুই বছরের শিশু ওয়াসিমকে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ আব্দুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সুজন ও কাউস নামে পাঁচজনকে আটক করেছে।

নিহত শিশু ওয়াসিমের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence