১০ লিটার চোলাই মদসহ যুবলীগের দুই নেতা আটক

১৬ আগস্ট ২০১৯, ০৭:২১ PM

© ফাইল ছবি

১০ লিটার চোলাই মদসহ যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দুই সহযোগিকেও আটক করা হয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলায়। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের ছবদের আলীর ছেলে উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মিয়া (৩৬) ও আব্দুর রহমানের ছেলে উপজেলা যুবলীগের সহ সম্পাদক ফরহাদ হোসেন (৩৬), রহিম উদ্দিন সরকারের ছেলে জাহাঙ্গীর আলম জগদিস (৪৫) ও একই এলাকার চিকাশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সুজন, ফরহাদ ও তার দুই সহযোগী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন ও ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে ধুনট ও শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে শেরপুর উপজেলার রনবিরবালা সেতু এলাকায় স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ বিক্রি করছিল সুজন ও ফরহাদ হোসেনসহ তার দুই সহযোগী। সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সুজন ও ফরহাদ হোসেনসহ তার দুই সহযোগীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, সুজন, ফরহাদ হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬