৭ বছরের শিশুকে বিয়ের অনুষ্ঠানে ধর্ষণ

১৬ আগস্ট ২০১৯, ০৬:০২ PM

© সংগৃহীত

বিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর মহিরবাড়ি খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে । ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তারক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় এক যুবক ফুসলিয়ে তাকে পার্শ্ববর্তী একটি বাড়ির সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছে, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি তার পরিবারকে জানিয়েছে, সে ধর্ষককে চেনে না, তবে দেখলে চিনবে।

শিশুটির মা বলেন, আমাদের বাসার পাশেই আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান আজ। সকালে মেয়েকে ১৫-২০ মিনিট পাওয়া না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। আমাদের বাড়ির এক বাড়ি পরে দোতলা বাড়ির সিঁড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে তাকে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ বলেন, শিশুটি খুমেকে ভর্তি রয়েছে। ধর্ষককে গ্রেফতার করতে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬