ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারের বদলি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ AM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান শাকিলকে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) হিসেবে বদলি করা হয়েছে।

রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানকে ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে কর্মকর্তাদের উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950