ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ PM
গ্রেপ্তার ইজ্জত আলী

গ্রেপ্তার ইজ্জত আলী © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইজ্জত আলী (৫৫) নামের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইজ্জত আলী বকেরগাছি গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি বিশেষ দল বকেরগাছি গ্রামে অভিযান চালিয়ে ইজ্জত আলীকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নম্বর-৪১ এবং কালীগঞ্জ জিআর-১২৯/২৬ হিসেবে মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইজ্জত আলী এজাহারভুক্ত আসামি। মামলার তদন্ত ও তথ্য-উপাত্তের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেপ্তারের পর ইজ্জত আলীকে আইনানুগ প্রক্রিয়া শেষে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় শনিবার অফিস খোলা ও তিনদিন বন্ধ নিয়ে শিক্ষা মন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হ…
  • ১৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬