রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ PM
মোশতাক আহমেদ রুহী

মোশতাক আহমেদ রুহী © সংগৃহীত

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে  গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালের নির্বাচনেও একই দলের মনোনয়নে তিনি সংসদ সদস্য হন। 

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬