বাসের পর এবার যাত্রীবাহী ট্রেনে আগুন 

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM
যাত্রীবাহী ট্রেনে আগুন

যাত্রীবাহী ট্রেনে আগুন © সংগৃহীত

রাজধানীতে কয়েক জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনার পর এবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লেগেছে। দেশে চলমান পরিস্থিতির মধ্যেই ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটল। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনটি প্রতিদিনের মতো রাত ১০টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যেতে স্টেশনে অপেক্ষা করছিল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অবশ্য আগুনের সূত্রপাত নিয়ে এখনও কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বাসের পর এবার যাত্রীবাহী ট্রেনে আগুন 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ এক ছা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাড়ে ৩ কোটি টাকার কাজ করেছে জাকসু, বাজেট ছিল ১৮ লাখ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬