অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও একজন

২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি বলেন, মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এদিকে আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানাননি মন্ত্রী।

তিনি বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ হিসাব মতে, আগে তিনজন ও আজকে একজনসহ মোট চারজন গ্রেপ্তার হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে।' 

তিনি আরও বলেন, যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা প্রধানতম সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সমস্ত আলামত পাওয়া গেছে, তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ ধারায় জবানবন্দি করানোর কাজ করছে।  

মন্ত্রী বলেন, এই সমস্ত কিশোরদের বয়স ১৮ বছরের বেশি, তবে একজনের বয়স কম হতে পারে, যা এনআইডি চেক করে দেখা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সাথে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল, প্রায় সময় আড্ডা দিত—খোঁজখবর নিয়ে যা দেখা গেছে। তারা এই ছেলের বয়সের চেয়ে পাঁচ থেকে ১০ বছরের বড়।

এর আগে, শুক্রবার বিকালে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।  

‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে পাবনায় মানববন্ধন-বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬