আমিরাতে প্রাণ গেল বাংলাদেশী দুই বোনের

০৮ আগস্ট ২০১৯, ১০:৩৯ AM

© সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আল গোবাইবা এলাকায় একটি ল্যান্ডকুজারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আপন দুই বোন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের মামা আরব আমিরাতের প্রবাসী মো. হামিদুর রহমান বাহাদুর।

নিহত তাজবিয়া (১৬), তাউজিয়া (৬) প্রবাসী মোহাম্মদ ইকবালের সন্তান। ব্যবসায়ী ইকবাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ফতেয়াবাদ বটতলী এলাকার মৃত কবির আহাম্মদ শেঠের ছেলে। বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টায় নিহতদের জানাজা শেষে শারজাহ এলাকার সরকারি কবরস্থানে দাফন করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে হামিদুর রহমান বাহাদুর বলেন, ঘটনার দিন চার বোন প্রতিদিনের মতো রাস্তা পারাপার হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ল্যান্ডকুজার ধাক্কা দেয়। এতে তাজবিয়া ও তাউজিয়া রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত পুলিশ ল্যান্ডকুজারের ঘাতক চালককে আটক করেছে।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬