মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ AM
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে নিজ বাড়িতে একা থাকা এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী শীল (৫০) ওই এলাকার রবী সওদাগরের স্ত্রী। ঘটনার সময় তাঁর স্বামী বাজারে নিজের দোকানে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের ভাতিজা নিকাশ শর্মা জানান, বাড়িতে শিল্পী শীলকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, তাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। ফলে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, রবী সওদাগর ও শিল্পী শীল দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। ফলে ঘটনার সময় বাড়িতে শিল্পী শীল একাই ছিলেন।

নিজ বাড়িতে গৃহবধূ হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬