পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ডিএনসি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ PM
আটককৃত আশিক মোমেন মেহেদী, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং সায়মন সরোয়ার

আটককৃত আশিক মোমেন মেহেদী, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং সায়মন সরোয়ার © টিডিসি ছবি

কক্সবাজার শহরে এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের উত্তর হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, কক্সবাজার আদালত পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহর মালিকানাধীন বাড়িতে সকাল ৬টার দিকে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে গোপনে রাখা ৯০ হাজার পিস ইয়াবা এবং ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সায়মন সরোয়ার (১৬) নামে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে ডিএনসি।

কক্সবাজার ডিএনসির উপপরিচালক সোমেন মণ্ডল জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাড়িটির মালিকের মাদক ব্যবসার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তে পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসি।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9