ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

০৬ আগস্ট ২০১৯, ১০:৫৮ PM

© টিডিসি ফটো

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ওসি এবং চার কনস্টেবলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের সুষ্ঠ তদন্ত দাবী করে আজ মানববন্ধন করেছে জনউদ্যোগ। নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের  আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা উক্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। তারা বলেন মানুষ যাদের কাছে সাহায্যের জন্য যাবে আজ তারাই তাদের ক্ষমতার জোর খাটিয়ে ধর্ষণের মত অপরাধ করছে। দেশের পুলিশ আজ ধর্ষকে পরিণত হয়েছে। এসব করেও ক্ষমতার জোরে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তরা যাতে কোনভাবেই রেহাই না পায় সেজন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

উল্লেখ্য, খুলনার জিআরপি (রেলওয়ে) থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আটককৃত  এক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ভিক্টিমকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬