কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ PM
আটক চীনা প্রতারক চক্রের সদস্যরা

আটক চীনা প্রতারক চক্রের সদস্যরা © টিডিসি

পর্যটন শহর কক্সবাজারের কলাতলী এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে চীনভিত্তিক একটি সাইবার অপরাধী চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর হোটেল সি-প্যালেসে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত বিশেষ ধরনের যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চীনা ও তাইওয়ানের নাগরিকদের নিয়ে গঠিত প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেল সি-প্যালেসে অবস্থান নেয়। পরে তাদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, রামু থানায় করা একটি অভিযোগের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সংশ্লিষ্ট সূত্র থেকে সুনির্দিষ্ট তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতেই কক্সবাজারে অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া সরঞ্জাম যাচাই-বাছাই করে চক্রটির কার্যক্রম সম্পর্কে আরও তথ্য বের করার চেষ্টা চলছে।

এদিকে কক্সবাজারের পর্যটন এলাকার হোটেলগুলোতে বিদেশি নাগরিকদের দীর্ঘসময় অবস্থান এবং তাদের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিপুলসংখ্যক বিদেশি নাগরিক হোটেল ভাড়া নিয়ে অবস্থান করলেও তাদের প্রকৃত কর্মকাণ্ড যথাযথভাবে নজরদারির আওতায় ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬