ফেসবুকে শতাধিক তরুণীকে ব্ল্যাকমেইল

০৫ আগস্ট ২০১৯, ০৯:৫৫ PM

© সংগৃহীত

ফেসবুকে টোপ ফেলে তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। অভিযুক্ত ব্যাক্তির নাম জাহাঙ্গীর আলী (৩২)। মৌলভীবাজারের সরকার বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, নিজেকে ব্রিটিশ নাগরিক পরিচয় দিত এই ব্যাক্তি। এখন পর্যন্ত প্রায় শতাধিক নারীকে এমন ফাঁদে ফেলেছে সে। হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। প্রেমের ফাঁদে ফেলে অনেককে নিয়ে গেছে শারীরিক সম্পর্ক পর্যন্ত। জাহাঙ্গীর আলী প্রথমে প্রবাসী কোনো ব্যক্তির ফেসবুক আইডি থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ভিকটিমদের ফ্রেন্ডলিস্টে যুক্ত হয়।

নিজেকে ব্রিটেন প্রবাসী পরিচয় দিয়ে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। কিছুদিন ভিকটিমদের সঙ্গে ফেসবুকে তথ্য আদান প্রদানের পর ভিকটিমকে পছন্দ হয়েছে বলে এবং তাকে বিয়ে করতে চায়। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। কৌশলে সে ভিকটিমদের খোলামেলা ছবি সংগ্রহ করে। ভিডিও চ্যাট করে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সংরক্ষণ করে সেগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ টাকা। অনেক সময় ছবি এডিটিং করে অশ্লীল ও নগ্ন ছবি তৈরি করত সে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, আসামির একাধিক ফেসবুক আইডি পর্যালোচনা করে শতাধিক ভিকটিমের একান্ত ব্যক্তিগত ছবি এবং ভিডিও পাওয়া গেছে। পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করে ইচ্ছাকৃত মানহানিকর তথ্য প্রকাশসহ ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। জাহাঙ্গীর সিলেট ওসমানীনগরের ফকিরাবাদ গ্রামের শাহ কলমদর আলী মাস্টারের ছেলে। আমরা আশা করছি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা যাবে।

জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মজলিশ-ই-সিরাতুন্নবী
  • ১৭ এপ্রিল ২০২৬
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদের নয়
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬