গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেফতার

০৫ আগস্ট ২০১৯, ০৯:৫২ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পদ্মা সেতু ও ডেঙ্গু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক কলেজ শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া সাইবার পুলিশ। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার আবু জাফর মণ্ডলের ছেলে, সোনাতলার বালুয়াহাটা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদুর রহমান টিটু (৪৮) ও আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের ছাদেকুল ইসলামের ছেলে, অনলাইনে আউটসোর্সিং পেশায় নিয়োজিত বেনজুর আহমেদ (২৮)।

সোমবার (৫ আগস্ট) ভোরে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে। পরে এদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়।

বগুড়া সাইবার পুলিশ টিমের ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন জানান, সম্প্রতি শুভেচ্ছা রহমান এবং ফেসবুক পেজ সুন্দর ও বিষ্ময়কর ভিডিও অফলাইন টিভি থেকে গুজব ছড়ানোর প্রমাণ মেলে। এ সব আইডি থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গুম করছেন, পদ্মাসেতু নির্মাণে হাজার হাজার মানুষের মাথা লাগবে এবং ডেঙ্গু নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছিল।

বিষয়টি জানার পর থেকে বগুড়া সাইবার পুলিশ এ সব ফেসবুক আইডি নিয়ে অনুসন্ধান করে। নিশ্চিত হওয়া যায়, প্রভাষক মাসুদুর রহমান টিটু ও আউটসোর্সিং পেশায় জড়িত বেনজুর আহমেদ ছদ্মনামে ফেসবুক আইডি খুলে গুজব ছড়াচ্ছিলেন।

গোপনে খবর পেয়ে সোমবার ভোরে শহরের ঝোপগাড়ি এলাকা থেকে টিটু ও জামিলনগর থেকে বেনজুরকে গ্রেফতার করা হয়। পরে সাইবার পুলিশের এসআই শফিউল আলম বাদী হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, গ্রেফতার দু'জনের রাজনৈতিক কোনো পরিচয় নেই।

জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের মজলিশ-ই-সিরাতুন্নবী
  • ১৭ এপ্রিল ২০২৬
জুতাপেটার ভিডিওটি ছাত্রদল নেতা আবিদের নয়
  • ১৭ এপ্রিল ২০২৬
আইইউটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সেরা দশে যারা
  • ১৭ এপ্রিল ২০২৬