রাজধানীতে পথচারীকে চাপা দিয়ে বাস নিয়ে পালাচ্ছিলেন চালক, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক

৩০ আগস্ট ২০২৬, ০১:১৯ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় একটি বাস ও এর চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃতের নাম- মো. সাইফুল (২৬)।

যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয়। 

প্রাথমিকভাবে জানা যায়, বাসের নিচে চাপা পড়া ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা মামলার আসামি খুবির …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে একাদশে ভর্তি শুরু, লাগবে যেসব কাগজপত্র
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রপাতসহ ভোর থেকে তুমুল বৃষ্টি, স্বস্তির সঙ্গে ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬