১০০ টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা!

০২ আগস্ট ২০১৯, ০৬:১২ PM

© সংগৃহীত

১০০ টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রুবেল হোসেন নামে এক ব্যক্তি বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন প্রতিবেশীরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। শুক্রবার (২ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের নারুলী খন্দকারপাড়ার একটি বাড়িতে। নিহত গৃহবধূর নাম চামেলী বেগম (৩২)।

প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে বাড়ির এক পরিত্যক্ত ঘরে চামেলী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ সময় নিহতের স্বামীকে খোঁজ করেও পাননি তারা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় সদর থানা পুলিশ।

প্রতিবেশীদের দাবি, পকেট থেকে ১০০ টাকা চুরির অভিযোগে চামেলীকে তার স্বামী রুবেল মারপিট করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। স্ত্রী চামেলীর সঙ্গে রুবেলের প্রায়ই ঝগড়া হতো ও স্ত্রীকে তিনি মারপিট করতেন বলে জানান প্রতিবেশীরা। রুবেল শহরের রাজাবাজারে কুলির কাজ করেন। তাদের সংসারে রাহাত (৯) ও রাফি (৩) নামে দুই সন্তান রয়েছে।

নিহতের বড় ছেলে রাহাত বলেন, বৃহস্পতিবার রাতে বাবা কাজ থেকে ফেরার পর তার পকেটে ১০০ টাকা নেই বলে চিৎকার করেন। একপর্যায়ে তিনি মাকে টাকা চুরির অপবাদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে মাকে মারপিট করে ঘর থেকে বের করে দেন বাবা। এর পর আমরা ঘুমিয়ে যাই। সকালে জানতে পারি মা মারা গেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক তদন্তে চামেলী বেগম আত্নহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আত্নহত্যা নাকি হত্যা তা জানা যাবে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬