ধানমন্ডি ৩২ এলাকায় কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

১৫ আগস্ট ২০২৬, ১০:৩০ AM
৩২ এলাকায় প্রস্তুত জলকামান

৩২ এলাকায় প্রস্তুত জলকামান © সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত থেকেই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ ও র‍্যাবের উপস্থিতি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। তবে শনিবার সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়। এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এর পাশেই একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।

এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। সেখানে র‍্যাবের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

শুক্রবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি দেখা যায়। নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, শনিবার সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন রয়েছেন।’

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬