চট্টগ্রাম বহির্নোঙরে ৫০ ফিশিং বোটে তল্লাশি, ২৪ জনকে কারাদণ্ড

১৩ আগস্ট ২০২৬, ০৪:২৩ PM
কারাদণ্ডপ্রাপ্ত ২৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

কারাদণ্ডপ্রাপ্ত ২৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা © সংগৃহীত

চট্টগ্রামের কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেল-সংলগ্ন বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যৌথ অভিযান চালিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে ৫০টির বেশি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেলে পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহির্নোঙর ও কর্ণফুলী ড্র্যাজিং চ্যানেলে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারেজ জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং চুরি প্রতিরোধে এ যৌথ অভিযান চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে বসানো বেশ কিছু কারেন্ট ও ভাসমান জাল অপসারণ করা হয়েছে, যা নৌযান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।

অভিযানে কোস্টগার্ডের টহল জাহাজ ‘বিসিজিএস সোনাদিয়া’, একাধিক দ্রুতগামী বোট এবং বন্দর কর্তৃপক্ষের বিশেষ জলযান ‘দিশারী-০৭’ অংশ নেয়। অভিযান চলাকালে উপস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ২৪ জনের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬