শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

৩০ জুলাই ২০১৯, ১০:২৪ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিলয় মিয়া (৬) নামে এক শিশুকে হাতুড়িপেটা করে হত্যা করার খবর পাওয়া গেছে। উপজেলার পৌর এলাকার মাসকান্দি গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে একই গ্রামের আবদুল জলিল (জিল্লু) মিয়ার ছেলে ঘাতক হাবিব মিয়ার (৫০) সঙ্গে তার স্ত্রী পুতুলের (৪৫) ঝগড়া হয়।

ঝগড়ার একপর্যায়ে মারধর থেকে বাঁচতে হাবিব মিয়ার স্ত্রী পুতুল তাদের বাথরুমে গিয়ে আত্মরক্ষা করেন। পরে অন্য দরজা দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী জাহাঙ্গীর মোল্লার বাড়িতে গিয়ে গেট লাগিয়ে দেন। স্ত্রীকে মারধর করতে না পেয়ে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা আনোয়ারুল হকের ছেলে নিলয়কে হাতুড়ি দিয়ে প্রথমে মাথায় এরপর পিঠে আঘাত করে চলে যান হাবিব।

পরে স্থানীয়রা গুরুতর আহত শিশু নিলয়কে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১০টার মারা যায় নিলয়। মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘাতকের স্ত্রী পুতুলকে আটক করেছে।

কুলিয়ারচর থানার  আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
close