স্মার্টফোনের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

৩০ জুলাই ২০১৯, ০৪:৩১ PM

© সংগৃহীত

একটি মাত্র স্মার্টফোনের লোভে বন্ধুর হাতে খুন হন চট্টগ্রামের ফটিকছড়ির কিশোর সাব্বির উদ্দিন ইকন। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ইকনের বন্ধু তনয় বড়ুয়া তনাকে গ্রেফতারের পর বের হয় এ খুনের আসল রহস্য।

গ্রেফতারের পর খুনের দায় স্বীকার করে তনয় আদালতে ১৬৪ ধারায় জবাবন্দি দেন। গ্রেফতার হওয়া তনয় উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের বাবন বড়ুয়ার ছেলে। ফটিকছড়ি থানায় এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাংবাদিকদের ব্রিফ করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তনয় জানিয়েছে বেশ কয়েকদিন ধরে পাওনাদাররা তনয়কে ঋণের টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করছিল। ঋণ শোধ করতে বন্ধু ইকনের স্মার্ট মোবাইলের দিকে নজর পড়ে তনয়ের। ঘটনার দিন জন্মদিনের কেক কাটার কথা বলে ইকনকে নিয়ে যায়। এরপর ছুরি দিয়ে ইকনকে গলা কেটে হত্যা করে। খুনের পর নিয়ে যায় স্মার্ট ফোন ও টেলিভিশন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই টেলিভিশন মেরামত করতে গিয়ে নিখোঁজ হয় ইকন। একদিন পর চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাইন্দং নতুন মসজিদ সংলগ্ন আকাশি বাগানে গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close