যমুনা নদীতে মিলল রিতুর লাশ

৩০ জুলাই ২০১৯, ১০:৩০ AM

© প্রতীকী ছবি

জয়পুরহাট শহর থেকে নিখোঁজ স্কুলছাত্রী রিতু পালের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিতু পাল শহরের সবুজ নগর এলাকার পলিকাদোয়া মাদ্রাসার বিএসসি শিক্ষক বিশ্বজিৎ পালের মেয়ে। সে সদর থানা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো স্কুল যায় রিতু। কিন্তু পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সদর থানায় জিডি করেন রিতুর বাবা।

রাত ১১টার দিকে ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকার শ্মশানঘাটের কাছে স্কুলের পোশাক পরিহিত অবস্থায় রিতুর ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ছাত্রীর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেন জানান, রিতু অতিরিক্ত ক্লাস করার জন্য সকালে স্কুলে আসে। তবে মূল ধারাবাহিক ক্লাস না করেই স্কুল থেকে চলে যায়। পরে তার নিখোঁজ ও রাতে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close