গুজবে গণপিটুনির শিকার মিনু মিয়াও চলে গেলেন

২৯ জুলাই ২০১৯, ০২:২৪ PM

© সংগৃহীত

‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনির শিকার ভূঞাপুরের ভ্যানচালক মিনু মিয়াও চলে গেলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ১০টার দিকে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গণপিটুনির শিকার হওয়ার পর টানা ৯দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামে বাড়ি মিনু মিয়ার। জন্মের কিছুদিন পরেই মা হারা হন তিনি। এরপর থেকে স্থানীয়দের কাছেই বেড়ে ওঠেন তিনি। বড় হয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছয় বছরের ছেলে ও ছয়মাসের গর্ভবতী স্ত্রী রয়েছেন। মিনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্প্রতি বন্যায় মিনুর বসতভিটায় পানি প্রবেশ করে। এছাড়া বাঁধ ভেঙে স্থানীয় সকল যোগাযোগ বিচ্ছিন্ন হলে কর্মহীন হয়ে পড়েন তিনি। সে কারণে মাছ ধরে পরিবারের মুখে খাবার তুলে দিতে টাকা ধার করে জাল কিনতে কালিহাতীর সয়া হাটে যান তিনি। আর সেখানেই ছেলে ধরা সন্দেহে সরল মিনুকে অমানবিক গণপিটুনির শিকার হতে হয়।

পরে নির্যাতনকারীরা মৃত ভেবে ফেলে গেলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৯ দিন পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মারা যান হতভাগা মিনু মিয়া।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬